News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠালিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতামূলক শিবির, পশু বীমা ও আধুনিক পশুপালনে জোর
Image

কাঠালিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতামূলক শিবির, পশু বীমা ও আধুনিক পশুপালনে জোর

 কাঠালিয়া, ১৮ জুলাই: “পশু বীমা করুন, সঞ্চয় সুরক্ষিত রাখুন”— এই বার্তাকে সামনে রেখে শনিবার সিপাহিজলা জেলার কাঠালিয়া ব্লকের পূর্ব পাহাড়পুর গাঁওসভা এলাকায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গবাদি পশু পালন ও পরিচর্যা বিষয়ক এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরের উদ্বোধন করেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লকের চেয়ারপারসন, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকরা।

এই শিবিরে গরু, ছাগলসহ বিভিন্ন গবাদি পশুর সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাকরণ, পশু বীমার গুরুত্ব এবং আধুনিক পশুপালন পদ্ধতি সম্পর্কে পশুপালকদের সচেতন করা হয়। পাশাপাশি উন্নতমানের পশুপালনে উৎসাহ দিতে অংশগ্রহণকারী পশুপালকদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

এদিন প্রায় ৩৫ থেকে ৪০টি পরিবার তাদের গবাদি পশু নিয়ে শিবিরে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, গ্রামীণ অর্থনীতিতে গবাদি পশু একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তিনি পশুপালকদের নিয়মিত প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। বিশেষ করে গাভী পালনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পশুর স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য প্রাণিসম্পদ দপ্তরে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় পরিষেবা উপলব্ধ রয়েছে।

তিনি আরও বলেন, গবাদি পশুর খাদ্যের ঘাটতি দূর করতে অল্প জমিতে উন্নতমানের ঘাসের বীজ বপন করে পশুখাদ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও আহ্বান জানান তিনি।

প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় পশুপালকরা জানান, এ ধরনের সচেতনতামূলক শিবির ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ এলাকায় পশুপালন আরও লাভজনক ও বৈজ্ঞানিকভাবে পরিচালিত হবে।

Releated Posts

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top