News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের
Image

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম জয়দীপ দাস (৬ মাস)। বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার আর কে নগর বনিক্য চৌমুহনী এলাকায়। শিশুটির বাবা নিত্যানন্দ দাস হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পরিবারের অভিযোগ, গত ১১ জুলাই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুটিকে প্রথমবার আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা গুরুতর নয় বলে জানিয়ে কিছু ওষুধ লিখে বাড়ি পাঠিয়ে দেন।

অভিযোগ, ওষুধ সেবনের পরও শিশুর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কয়েকদিন পর আবার তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও শিশু বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি না রেখে একটি থার্মোমিটার ও জ্বরের ওষুধ লিখে বাড়ি পাঠিয়ে দেন বলে দাবি পরিবারের।
এরপর শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে এক বেসরকারি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন আবার আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসকরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে শ্বাসকষ্টের জন্য নেবুলাইজেশন (ধোঁয়া) চিকিৎসা শুরু করেন।

মৃতের পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি থাকার সময় শিশুটি ধীরে ধীরে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, প্রস্রাব ও অন্যান্য শারীরিক কার্যক্রমও স্বাভাবিক ছিল না। বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে কেবল স্যালাইন ও কিছু ওষুধ লিখে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং শরীরের রং পরিবর্তন হতে শুরু করে। অবশেষে বৃহস্পতিবার রাতে শিশুটির মৃত্যু হয়।

শিশুর বাবা নিত্যানন্দ দাসের অভিযোগ, সময়মতো সঠিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে তাঁর সন্তানের প্রাণ বাঁচানো সম্ভব হতে পারত। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শিশুর মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা উচিত।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top