News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি
Image

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ। এই ঘটনায় শাহিন আলম নামে এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আগরতলা রেলস্টেশন এলাকায় শাহিন আলমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ এবং গোয়েন্দা শাখার (ইন্টেলিজেন্স) পুলিশ যৌথভাবে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ১১৯ বোতল নিষিদ্ধ এসকফ কফসিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে বলে পুলিশের দাবি, সে বহিরাজ্য থেকে এই কফ সিরাপ এনে সিপাহীজলা জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকের চালানের উৎস ও গন্তব্য কোথায় ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি ও অভিযানও চালানো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিক। রাজ্যে মাদক পাচার ও অবৈধ নেশার কারবার রুখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর ৭২ ঘণ্টার বনধে চন্দ্রপুর আইএসবিটি-তে বন্ধ বাস ও জিপ পরিষেবা, চরম দুর্ভোগে যাত্রীরা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীগুলির ডাকা ৭২ ঘণ্টার বনধের প্রভাব পড়ল রাজ্যের পরিবহণ ব্যবস্থায়। বনধের জেরে চন্দ্রপুর…

ByByReshmi Debnath Sep 4, 2026

এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: এবিভিপির বিরুদ্ধে এসএফআই কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া…

ByByReshmi Debnath Sep 3, 2026

দা দিয়ে কুপিয়ে জনজাতি গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগ, অধরা অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্টেম্বর: প্রায় এক মাস আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি…

ByByReshmi Debnath Sep 3, 2026

দুর্গাপূজার আগে যানজট নিয়ন্ত্রণে পুরনো মোটরস্ট্যান্ড পরিদর্শনে মেয়র

আগরতলা, ৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণে এবার সরাসরি ময়দানে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top