News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৭ জুলাই রাহুল গান্ধীর অনুষ্ঠান ঘিরে কর্মসূচি, যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ বৈঠক
Image

১৭ জুলাই রাহুল গান্ধীর অনুষ্ঠান ঘিরে কর্মসূচি, যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: রবিবার আগরতলার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি আগামী ১৭ জুলাই দেরাদুনে অনুষ্ঠিতব্য ‘ছাত্র কি গুঞ্জ’ অনুষ্ঠানে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অংশগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, রাহুল গান্ধীর ওই অনুষ্ঠানটি রাজ্যের বিভিন্ন কলেজের সামনে বড় পর্দায় সরাসরি (লাইভ) সম্প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-যুবদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনমূলক কর্মসূচি গ্রহণের বিষয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনের কর্মসূচিকে সফল করতে সংগঠনের সকল স্তরের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top