News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের
Image

খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের

তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন জীবন হাতে নিয়ে এই ভাঙাচোরা পথ দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। কখনও মোটরবাইক, কখনও চারচাকা গাড়ি, আবার কখনও সাইকেল নিয়ে চলাচল করতে গিয়ে নিত্যদিনই দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী।

ঘটনাটি মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের খামারবাড়ি এলাকার। প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের একমাত্র ভরসা এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে রাস্তার অধিকাংশ অংশই বেহাল অবস্থায় পৌঁছেছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার কাদা ও জল জমে রাস্তার অস্তিত্বই প্রায় মুছে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কার এবং পাকা ঢালাই রাস্তা নির্মাণের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।

বাসিন্দাদের দাবি, আগে রাস্তায় ইটের সলিং থাকলেও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এখন তার কোনও চিহ্নই নেই। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদার সাগরে পরিণত হয়। এতে স্কুল-কলেজের পড়ুয়া, চাকরিজীবী, কৃষক, অসুস্থ রোগীসহ সকলের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি যেন প্রশাসনের নজরের বাইরেই থেকে গেছে। দ্রুত রাস্তা সংস্কার করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top