News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় ডিওয়াইএফআই কনভেনশন, শিক্ষা-কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে আন্দোলনের ডাক
Image

সোনামুড়ায় ডিওয়াইএফআই কনভেনশন, শিক্ষা-কর্মসংস্থান ও নেশার বিরুদ্ধে আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই: সিপাহীজলা জেলার সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার কর্মচারী সমন্বয় সমিতির হলঘরে ডিওয়াইএফআই -এর এক বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। ‘প্রজন্ম বাঁচাও, দেশ বাঁচাও—ডিওয়াইএফআই-এর সদস্য হোন’ এবং ‘শিক্ষা ও কাজের দাবিতে আন্দোলন গড়ে তোল’—এই আহ্বানকে সামনে রেখেই কনভেনশনের আয়োজন করা হয়।
কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় নেতা সপ্তর্ষি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সোনামনি টুডু, ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুণ দেব, সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সপ্তর্ষি দেব অভিযোগ করেন, বিজেপি দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে এবং ধর্ম, জাতি ও জনজাতির ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যুব সমাজকে নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেদের অধিকার ও বিভিন্ন জনস্বার্থের বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে না পারে।

তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে যুব সমাজকে ডিওয়াইএফআই-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানান। কনভেনশনে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ডিওয়াইএফআই কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, আন্দোলনের রূপরেখা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Releated Posts

জিবি হাসপাতাল চুরির ঘটনায় আরও এক অভিযুক্ত আটক, উদ্ধার পাঁচটি মোবাইল

আগরতলা, ২০ আগস্ট: জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে চুরির ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 20, 2026

ডিওয়াইএফআই – এর ১৫ আগস্টের রক্তদান কর্মসূচি নিয়ে বিতর্ক, মানিক সরকার ও সিপিআইএমকে কড়া আক্রমণ রামপ্রসাদ পালের

আগরতলা, ২০ আগস্ট:১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রক্তদান কর্মসূচি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Aug 20, 2026

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top