News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ
Image

বিশালগড়ে গভীর রাতে দুঃসাহসিক ছিনতাই ও অপহরণের অভিযোগ, দুই যুবক আটক; নিখোঁজ গাড়িচালককে ঘিরে উদ্বেগ

বিশালগড়, ৫ জুলাই: বিশালগড়ে ফের দুঃসাহসিক অপরাধের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গভীর রাতে একটি পরিবারের ওপর হামলা, ছিনতাই এবং গাড়িচালককে অপহরণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে দুই যুবককে আটক করেছে পুলিশ।

অভিযোগ, বক্সনগরের আশাবাড়ি এলাকার একটি পরিবার শনিবার গভীর রাতে আগরতলায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। রাত প্রায় দু’টো নাগাদ বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী তাদের গাড়ির গতিরোধ করে। গাড়িতে তখন তিনজন মহিলা, দুই শিশু এবং চালক ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথমে দুষ্কৃতীরা গাড়ি থামাতে বাধ্য করে। এরপর গাড়িতে ভাঙচুর চালিয়ে অস্ত্রের মুখে সকলকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। অভিযোগ, মহিলা ও শিশুদের রাস্তার পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাঁদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন এবং শরীরে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর থেকে গাড়িচালক দুলাল মিয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ভয়ে সারারাত জঙ্গলের মধ্যেই আশ্রয় নেন মহিলা ও শিশুরা। রবিবার ভোরে স্থানীয় মানুষের নজরে বিষয়টি আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তদন্তের অগ্রগতিতে রবিবার দুপুরে বিশালগড়ে সংঘটিত এই ছিনতাই ও অপহরণকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রঘুনাথপুর রেলস্টেশন এলাকা থেকে পায়েল আলম ও জুয়েল মিয়া নামে দুই যুবককে আটক করে পুলিশ। পাশাপাশি একটি স্করপিও গাড়িও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা এবং নিখোঁজ গাড়িচালকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

ঘটনার প্রকৃত কারণ, ছিনতাইয়ের পরিমাণ এবং গাড়িচালকের নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বর্তমানে নিখোঁজ চালককে উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্তকরণ এবং পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top