News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসা পরিষেবার উন্নয়নে ১০ দফা দাবি ‘আমরা বাঙালি’-র, পরিকাঠামো উন্নয়নের ওপর জোর
Image

চিকিৎসা পরিষেবার উন্নয়নে ১০ দফা দাবি ‘আমরা বাঙালি’-র, পরিকাঠামো উন্নয়নের ওপর জোর

আগরতলা, ১ জুলাই: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং রোগীদের দুর্ভোগ কমাতে ১০ দফা দাবি জানাল ‘আমরা বাঙালি’। এক প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার পাশাপাশি সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নও জরুরি।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি রাজ্য সরকার প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং এর পরিবর্তে তাঁদের ২০ শতাংশ আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা করেছে। এরপর থেকেই চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকায় বহু রোগী বাধ্য হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় করছেন।

সংগঠনের দাবি, সোমবার থেকে জিবি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগে যাঁরা ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতেন, তাঁরাও এখন সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু সেই তুলনায় হাসপাতালের পরিকাঠামো ও জনবল বৃদ্ধি না হওয়ায় রোগীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে অসুস্থ রোগী, প্রবীণ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

‘আমরা বাঙালি’-র মতে, প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন ছাড়া এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষের একাংশ বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকতে বাধ্য হবেন। তাই সরকারি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলির মধ্যে রয়েছে— চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর শূন্যপদ দ্রুত পূরণ, বহির্বিভাগে রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা ও পাখা স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, টিকিট কাউন্টার ও অনলাইন রেজিস্ট্রেশন কাউন্টার বৃদ্ধি, বহির্বিভাগে আরও বেশি চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের জন্য আট ঘণ্টার শিফটভিত্তিক ডিউটি চালু, জুনিয়র চিকিৎসক ও পিজি শিক্ষার্থীদেরও শিফট ডিউটির আওতায় আনা, জিবি হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, শৌচাগারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে ও রক্ত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা।
সংগঠনের দাবি, রোগী ও চিকিৎসক—উভয়ের স্বার্থে এই দাবিগুলি দ্রুত বাস্তবায়ন করা হলে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার মান আরও উন্নত হবে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top