News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক সন্তান ও স্বামীকে রেখে কন্যাকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ
Image

এক সন্তান ও স্বামীকে রেখে কন্যাকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১ জুলাই: সামাজিক অবক্ষয়ের আরেকটি ঘটনা সামনে এসেছে কচুছড়া থানার অন্তর্গত চানকাপ গ্রামে। স্বামী ও ১০ বছরের পুত্রকে বাড়িতে রেখে সাড়ে তিন বছরের কন্যাকে সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। পরে কচুছড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, চানকাপ গ্রামের বাসিন্দা কাজল দাস পেশায় একজন শ্রমিক। প্রায় ১২ বছর আগে কমলপুর থানার নাগবংশী এলাকার বাসিন্দা লীলাবতি নমঃশূদ্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের ১০ বছরের এক পুত্র ও সাড়ে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।

পরিবারের দাবি, গত প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, লীলাবতি অধিকাংশ সময় মোবাইল ফোন ব্যবহার করতেন, যা নিয়ে প্রায়ই দু’জনের মধ্যে বিবাদ হতো। একপর্যায়ে কাজল দাস স্ত্রীর মোবাইল ফোন ভেঙে দেন বলেও পরিবারের দাবি।

পরিবারের সদস্যদের অভিযোগ, গত ১২ জুন কাজল দাস কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তাঁর ১০ বছরের পুত্রকে বাড়িতে রেখে লীলাবতি সাড়ে তিন বছরের কন্যাকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার কথা বলে বেরিয়ে গেছেন। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন কাজল দাস কচুছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধানে তৎপর রয়েছে।

Releated Posts

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কে শ্রমিকদের আরও বেশি সচেতন করে তুলতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট:নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ-সুবিধা…

ByByReshmi Debnath Aug 17, 2026

প্রবীণ নাগরিকগণ পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ: শিল্প ও বানিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট:  প্রবীণ নাগরিকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, অধিকার ও আইন সম্পর্কে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top