News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাথারকান্দিতে ১১ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার, আটক ১
Image

পাথারকান্দিতে ১১ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন : আসামের পাথারকান্দি থানাধীন সোনাখিরা এলাকার কলকলিবস্তিতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ মনিরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে প্রায় ১১ কুইন্টাল শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিপুরা থেকে রেলের মালগাড়ির মাধ্যমে গাঁজাগুলো এনে ওই বাড়িতে মজুত রাখা হয়েছিল এবং পরে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। অভিযানের সময় বাড়ির মালিকসহ অন্যান্য অভিযুক্তদের না পাওয়া গেলেও গাঁজা বহনের অভিযোগে রাণা দাস (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি চাঁদখিরা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

তদন্তে পুলিশ ৯০টি প্যাকেটে রাখা প্রায় ১১ কুইন্টাল গাঁজা উদ্ধার করে। সমজেলা পুলিশ সুপার অর্ণিবান শর্মা জানান, জব্দকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাড়ির মালিক ও অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের এই মাদকবিরোধী অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top