News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁঠালতলীতে সমীর দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৪, তদন্তে পুলিশ
Image

কাঁঠালতলীতে সমীর দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৪, তদন্তে পুলিশ

আগরতলা, ২৫ জুন: কাঁঠালতলীতে সমীর দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বুধবার তাদের আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন রাজু লস্কর (রানীখামার), প্রবন দাস (কাঁঠালতলী বাজার), সজল দাস (রানীখামার) এবং লক্ষণ মালাকার (মধুবন, কাঁঠালতলী)।
পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এদিন সাংবাদিকদের জানান, সমীর দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ধারাবাহিক অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের দাবি, ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে।

Releated Posts

নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা, ২৫ জুন: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jun 26, 2026

খোশবাগানে সুইগি ডেলিভারি কর্মীর উপর হামলার অভিযোগ, পশ্চিম থানায় মামলা

আগরতলা, ২৫ জুন: রাজধানী আগরতলার খোশবাগান এলাকায় এক সুইগি ডেলিভারি কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jun 26, 2026

খয়েরপুর বাইপাসে লোহিয়া লজিস্টিক পার্কের গোডাউন থেকে ১,৪৩৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ২

আগরতলা, ২৫ জুন: রাজ্যে নেশাজাতীয় সামগ্রী পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এবার খয়েরপুর বাইপাস এলাকায় অবস্থিত লোহিয়া লজিস্টিক…

ByByReshmi Debnath Jun 26, 2026

আগামী তিন বছরে ১২,০০০ থেকে ১৫,০০০ হেক্টরে বাড়ছে কুইন আনারস চাষ: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ জুন:  ত্রিপুরার কৃষি ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। রাজ্যের কৃষি দপ্তর আগামী তিন বছরের…

ByByReshmi Debnath Jun 25, 2026

ছয় দফা দাবিতে উনকোটি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান জেলা কিষাণ কংগ্রেসের

কৈলাশহর, ২৫ জুন: কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার উনকোটি জেলা শাসকের নিকট ছয় দফা দাবি সম্বলিত…

ByByReshmi Debnath Jun 25, 2026

খোয়াই জেলায় জাতীয় মোবাইল মেডিক্যাল ইউনিটের শুভ সূচনা,স্বাস্থ্যসেবা পৌঁছাবে প্রত্যন্ত অঞ্চলে

খোয়াই, ২৫ জুন: খোয়াই জেলার প্রত্যন্ত ও অনুন্নত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার জাতীয় মোবাইল…

ByByReshmi Debnath Jun 25, 2026

যাত্রাপুর পুলিশের হস্তক্ষেপে খুলল নির্ভয়পুর সরলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা, শুরু হলো পরিষেবা

আগরতলা, ২৫ জুন : দীর্ঘদিন ধরে তালাবদ্ধ হয়ে থাকা নির্ভয়পুর এলাকার সরলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি অবশেষে যাত্রাপুর পুলিশ প্রশাসনের…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যে পোকা, ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগীরা

আগরতলা, ২৫ জুন: মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হৃদয়পাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Jun 25, 2026

খোয়াইয়ে অবৈধ বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার, আটক স্কুটি ও ৩৮ বোতল মদ

খোয়াই, ২৫ জুন: খোয়াই শহর থেকে বাচাইবাড়ী এলাকার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ…

ByByReshmi Debnath Jun 25, 2026

Leave a Reply

Scroll to Top