News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইনচার্জের বদলির খবরে উত্তাল নির্ভয়পুর ও ধনপুরের রাবার শ্রমিকরা, অফিসে তালা ঝুলিয়ে কর্মবিরতির হুঁশিয়ারি
Image

ইনচার্জের বদলির খবরে উত্তাল নির্ভয়পুর ও ধনপুরের রাবার শ্রমিকরা, অফিসে তালা ঝুলিয়ে কর্মবিরতির হুঁশিয়ারি

আগরতলা, ২৬ জুন: নির্ভয়পুর টিএফডিপিসি -র রাবার বাগানের ইনচার্জ দীপেন বণিকের বদলির খবরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। বদলির নির্দেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

কাঠালিয়া ব্লকের অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই রাবার বাগানে বর্তমানে প্রায় ৬০ জন নারী ও পুরুষ শ্রমিক কর্মরত। ২০১৭ সাল থেকে বাগানের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীপেন বণিক। শ্রমিকদের দাবি, তাঁর নেতৃত্বে বাগানের উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি ধনপুর এলাকার আরও একটি রাবার বাগানের দায়িত্বও তিনি সফলভাবে সামলাচ্ছেন।

শ্রমিকদের অভিযোগ, গত ২৫ জুন সন্ধ্যায় তারা জানতে পারেন যে দীপেন বণিকের অন্যত্র বদলির নির্দেশ জারি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই নির্ভয়পুরের পাশাপাশি ধনপুরের শ্রমিকদের মধ্যেও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

শ্রমিকদের বক্তব্য, দীপেন বণিকের বদলি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁকে বর্তমান দায়িত্বেই বহাল রাখতে হবে। বদলির নির্দেশ স্থগিত না হওয়া পর্যন্ত অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা হবে এবং সমস্ত শ্রমিক ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবেন।
শুক্রবার সকালে নির্ভয়পুর শ্রমিক সংগঠনের সভাপতি কৃষ্ণ মিত্র ও সম্পাদক রঞ্জিত দাস জানান, আমাদের একটাই দাবি—দীপেন বণিকের বদলির নির্দেশ অবিলম্বে বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত এই নির্দেশ প্রত্যাহার বা স্থগিত না করা হবে, ততদিন পর্যন্ত অফিসের মূল ফটকের তালা খোলা হবে না এবং আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে, শ্রমিকদের এই আন্দোলনের ফলে রাবার বাগানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত টিএফডিপিসি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top