News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি
Image

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ২৪ জুন: আগামী ২৬ জুন পালিত হতে চলা ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলার রাজপথে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝরনা দেববর্মা, শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এদিন র‍্যালিটি রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালির মাধ্যমে মাদকের অপব্যবহার রোধ, যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখা এবং সমাজে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি শুরুর আগে উপস্থিত সকলে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। এ উপলক্ষে একটি সচেতনতামূলক ট্যাবলোও প্রদর্শন করা হয়, যা অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, বর্তমান প্রজন্মকে নেশার কুফল সম্পর্কে সচেতন করে তোলা এবং যারা ইতিমধ্যে নেশায় আসক্ত হয়ে পড়েছেন, তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তিনি মাদকমুক্ত ত্রিপুরা গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top