News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের
Image

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াই জেলায়। খোয়াইয়ের বেহালাবাড়ি এলাকার বাসিন্দা রোহন দেববর্মা এই অভিযোগ তুলে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর খোয়াই শাখা থেকে ৬৫ হাজার টাকার কৃষি ঋণ পান। তাঁর দাবি, ঋণের অর্থ অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই সেখান থেকে ৯ হাজার টাকা তুলে নেওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, ঋণের টাকা জমা হওয়ার পর খোয়াইয়ের সিঙ্গিছড়া ফেক্সের বাজার এলাকার এক ব্যক্তি তাঁর বাড়িতে এসে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এরপরই অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলে নেওয়া হয়েছে বলে তাঁর সন্দেহ।
রোহন দেববর্মা প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জানলেই কি কারও অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব? তাঁর দাবি, এর পেছনে একটি বড় চক্র সক্রিয় থাকতে পারে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।ভুক্তভোগী আরও জানান, ৬৫ হাজার টাকার ঋণের বিপরীতে তিনি ইতোমধ্যে ২৩ হাজার টাকা কিস্তি হিসেবে পরিশোধ করেছেন। কিন্তু অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া ৯ হাজার টাকার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক ব্যাখ্যা পাননি বলে অভিযোগ তাঁর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026

নাগাল্যান্ডের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, আন্তঃরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন: নাগাল্যান্ড সরকারের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার পিক্টো শোহে-র সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হলেন মন্ত্রী রতন…

ByByReshmi Debnath Jun 24, 2026

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026

শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: আগরতলা পুরনিগম এলাকায় স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন ২০২৬ এর আজ আনুষ্ঠানিক সূচনা করেন পুরনিগমের…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

Leave a Reply

Scroll to Top