News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
Image

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ধর্মনগর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলীয় নেতৃত্ব অভিযোগ করে, গত ১৫ জুন আগরতলায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলে সিআরপিএফ-এর এক কমান্ড্যান্টের নির্দেশে কংগ্রেস কর্মীদের উপর নৃশংস হামলা চালানো হয়।

জানা গেছে, নিট প্রশ্নপত্র ফাঁস-সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে ওইদিন কংগ্রেসের উদ্যোগে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত কর্মসূচিতে অযৌক্তিক ও বলপ্রয়োগমূলক হস্তক্ষেপ করা হয়, যার ফলে শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক আহত হন।

সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মিছিলে অংশগ্রহণকারী মহিলা কংগ্রেস কর্মীদের উদ্দেশে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের উপর সরাসরি আঘাত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা কংগ্রেস অভিযুক্ত সিআরপিএফ কমান্ড্যান্টের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ ও উচ্চস্তরের তদন্তের দাবিও জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের উপর এ ধরনের হামলা দেশের সাংবিধানিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনাকে ক্ষুণ্ণ করছে।

নেতৃত্ব আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় গণতন্ত্র রক্ষার স্বার্থে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে কংগ্রেস।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে, পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেন্দু ভট্টাচার্য, সিটি কংগ্রেস সভাপতি বিধান দে, জেলা যুব কংগ্রেস সভাপতি জয়দীপ নাথ, কর্মচারী নেতা দিলীপ দে, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শেলি সিনহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top