News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক
Image

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় মহারাষ্ট্রের দুই যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি ৬৮ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। ওই ঘটনার পর শুরু হয়েছে বহু সংস্থার যৌথ তদন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম দত্তাত্রয় ঠাকরাম বিরকার (৩৬) এবং সাজল সচিন দেবকর (২১)। তল্লাশির সময় তাদের লাগেজ থেকে নগদ ১,৬৮,২৭,০০০ টাকা উদ্ধার হয়। এরপর দুই অভিযুক্ত ও উদ্ধার হওয়া অর্থ আয়কর এবং কাস্টমস দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী তদন্তের জন্য।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনার পেছনে একটি বড়সড় নগদ অর্থ পাচার চক্র সক্রিয় থাকতে পারে। তদন্তকারীরা জানতে পেরেছেন, জুন মাসের শুরু থেকেই দুই অভিযুক্ত একাধিকবার মহারাষ্ট্র থেকে আগরতলায় যাতায়াত করেছেন। অভিযোগ, তারা প্রতিবারই লাগেজ নিয়ে আগরতলায় এসে তা নির্দিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দিয়ে একই দিনে মহারাষ্ট্রে ফিরে যেতেন।

তদন্তে আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রের দাবি, যে লাগেজ তারা বহন করছিলেন, তার পাসওয়ার্ড সম্পর্কেও তারা কিছু জানতেন না। ওই পাসওয়ার্ড সরাসরি প্রেরক ও প্রাপকের মধ্যে আদানপ্রদান হতো বলে জানা গেছে। ফলে অভিযুক্তদের শুধুমাত্র বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

এছাড়াও, প্রতিটি সফরের জন্য তাদের নতুন মোবাইল ফোন সরবরাহ করা হতো বলেও তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের মতে, নজরদারি এড়াতে এবং ডিজিটাল তথ্যের সূত্র মুছে ফেলতেই এই কৌশল অবলম্বন করা হয়ে থাকতে পারে।

ঘটনার সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্কের সন্ধানে আয়কর দপ্তর, কাস্টমস বিভাগ এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top