News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুমে ইভিএম বিতর্ক ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে আহত তিপ্রা মথার কর্মীরা, এসপির সঙ্গে সাক্ষাৎ বিধায়ক রনজিত দেববর্মার
Image

সাব্রুমে ইভিএম বিতর্ক ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে আহত তিপ্রা মথার কর্মীরা, এসপির সঙ্গে সাক্ষাৎ বিধায়ক রনজিত দেববর্মার

আগরতলা, ১৪ এপ্রিল: গত ১২ এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হলেও, সাব্রুম মহকুমায় ইভিএম বহনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

অভিযোগ অনুযায়ী, ২৭ পূর্ব মহুরীপুর-ভূরাতলী এবং ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রের নির্বাচনী আধিকারিকরা সামসিং স্কুল থেকে একটি বাসে করে ইভিএম নিয়ে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ের সামনে স্ট্রং রুমের দিকে যাচ্ছিলেন। সেই সময় তিপ্রা মথার কর্মীরা অভিযোগ তোলেন যে, বাসটিতে বহিরাগত লোকজনকে তোলা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাসে হামলার চেষ্টা করা হয় বলে জানা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে তিপ্রা মথার বেশ কয়েকজন কর্মী আহত হন। অভিযোগ, লাঠিচার্জ চলাকালীন এক নিরাপত্তারক্ষী তিপ্রা মথার মহিলা সংগঠনের নেত্রী তথা তিপ্রা উইমেন্স ফেডারেশন (টিডব্লিউএফ)-এর দক্ষিণ জেলা সদস্য সুপ্রিয়া চৌধুরীকে পেছন থেকে লাথি মারেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ ঘটনার পর আজ, তিপ্রা মথার নেতৃত্বে বিধায়ক রঞ্জিত দেববর্মা, টিডব্লিউএফ-এর সভানেত্রী মনিহার দেববর্মা এবং অন্যান্য সংগঠনের নেতৃত্বরা দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা ১২ এপ্রিল সাব্রুম এসডিএম অফিসের সামনে স্ট্রং রুমের বাইরে সুপ্রিয়া চৌধুরীর উপর বেআইনি হামলা, অতিরিক্ত বলপ্রয়োগ এবং নানা ধরনের লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন।

এছাড়াও, তাঁরা কলাছড়ায় সুপ্রিয়া চৌধুরীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা ও মনীন্দ্র ত্রিপুরা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনার তিন দিন পার হয়ে গেলেও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি আরও জানান, এসপি ও ডিজির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে।

Releated Posts

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন…

ByByReshmi Debnath May 30, 2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ, বাংলাদেশের পাশে থাকার বার্তা ভারতের

নয়াদিল্লি, ৩০ মে : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক…

ByByTaniya Chakraborty May 30, 2026

অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী বৈররা

আগরতলা, ৩০ মে : আগামী ৫ জুন অনির্দিষ্টকালের জন্য আসাম – আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক…

ByByTaniya Chakraborty May 30, 2026

দলবিরোধী কার্যকলাপে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে : দলবিরোধী মন্তব্য ও সামাজিক মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন পোস্ট নিয়ে এবার কড়া বার্তা দিলেন…

ByByReshmi Debnath May 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top