News Flash

  • Home
  • বিদেশ
  • প্রাক্তন নেপাল প্রধানমন্ত্রী দেবা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: রিপোর্ট
Image

প্রাক্তন নেপাল প্রধানমন্ত্রী দেবা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: রিপোর্ট

কাঠমান্ডু, ৮ এপ্রিল (আইএএনএস): অর্থপাচার সংক্রান্ত তদন্তে প্রাক্তন নেপাল প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী, প্রাক্তন বিদেশমন্ত্রী অর্জু রানা দেউবা-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কাঠমান্ডু জেলা আদালত—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর রিপোর্ট অনুযায়ী, বিচারপতি মহেন্দ্র খড়কার বেঞ্চে মানি লন্ডারিং তদন্ত দফতরের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার এই পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, এই মামলায় দেউবা দম্পতির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং পুষ্প কমল দাহাল-এর বিরুদ্ধেও অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে ‘জেন-জি আন্দোলন’-এর সময় দেউবা, প্রচণ্ডর কন্যা এবং প্রাক্তন জ্বালানি মন্ত্রী দীপক খড়কার বাড়িতে আগুন লাগানোর পর পোড়া টাকার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে ফরেনসিক পরীক্ষায় সেই নোটগুলি আসল বলে নিশ্চিত হওয়ায় তদন্ত জোরদার করা হয়।

বর্তমানে দেউবা ও তাঁর স্ত্রী দেশের বাইরে রয়েছেন। জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য তাঁরা সিঙ্গাপুরে যান এবং পরে হংকং সফরেও গিয়েছেন। এখনও তাঁরা দেশে ফেরেননি।

সূত্রের খবর, এই গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের ‘রেড নোটিস’ জারি করার প্রক্রিয়ার অংশ, যাতে বিদেশে তাঁদের আটক করে নেপালে ফিরিয়ে আনা যায়।

পাঁচবারের প্রধানমন্ত্রী দেউবা ১৯৯১ সাল থেকে নেপালের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে সাম্প্রতিক নির্বাচনে তিনি প্রার্থী হননি এবং দলের সভাপতির পদ থেকেও সরে যেতে হয়েছে।

এদিকে সাম্প্রতিক নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসার পর দেউবা দম্পতির বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হয়েছে।

Releated Posts

বাংলাদেশকে ‘বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে’ ইউনুস সরকার: আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৮ এপ্রিল (আইএএনএস): হাম রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশে ১২৮ জনের বেশি মৃত্যুর প্রেক্ষিতে প্রাক্তন অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ…

ByByNews Desk Apr 8, 2026

ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার…

ByByNews Desk Apr 8, 2026

ট্রাম্পের ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণার পর হরমুজ প্রণালী খুলতে রাজি ইরান

তেহরান, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি দেখা গেল। ইরান জানিয়েছে, তাদের উপর হামলা…

ByByNews Desk Apr 8, 2026

শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার ‘ভিত্তিহীন ও সাজানো মামলা’: তীব্র প্রতিবাদ আওয়ামী লীগের

ঢাকা, ৮ এপ্রিল (আইএএনএস): বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাক্তন সংসদ স্পিকার শিরিন শারমিন চৌধুরী-র গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে…

ByByNews Desk Apr 8, 2026
1 Comments Text
  • tech says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    I was suggested this website via my cousin. I am no longer certain whether this publish is written by him as no one else recognize such distinctive about my difficulty. You’re wonderful! Thanks!
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top