News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছয় বছরের কন্যাকে ফেলে পরপুরুষের সঙ্গে পলাতক মা, ধর্মনগরে চাঞ্চল্য
Image

ছয় বছরের কন্যাকে ফেলে পরপুরুষের সঙ্গে পলাতক মা, ধর্মনগরে চাঞ্চল্য

ধর্মনগর, ২৯ মার্চ: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। ছয় বছরের কন্যা সন্তানকে বাড়িতে একা ফেলে এক গৃহবধূ পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ুয়াকান্দির বাসিন্দা অপূর্ব পাল (৩০) প্রায় সাত বছর আগে রত্না নাথ ওরফে মিলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁদের একটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। পরিবারটি আলগাপুর মাইক্রো সেন্টারের সামনে একটি ভাড়া বাড়িতে বসবাস করত। অপূর্ব পাল পেশায় একজন কারিগর এবং স্থানীয় একটি দোকানে কর্মরত।

অভিযোগ অনুযায়ী, গত ২৪ মার্চ দুপুর প্রায় ২টার পর থেকে রত্না নাথকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে একা ছোট্ট মেয়েকে রেখে তিনি নিখোঁজ হয়ে যান বলে পরিবারের দাবি। এরপর আত্মীয়-স্বজনদের নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।

স্বামী অপূর্ব পালের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে সংক্রান্তির সময় থেকেই স্ত্রীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে সরস্বতী পূজার কিছুদিন পর তিনি জানতে পারেন, তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘মেসেঞ্জার’-এর মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিবারের সামনে রত্না নাথ নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার আশ্বাস দেন। এরপর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই ২৪ মার্চ তিনি এক পরপুরুষের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ।

ঘটনায় হতভম্ব পরিবার। ইতিমধ্যে অপূর্ব পাল ধর্মনগর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে স্ত্রীর খোঁজে দিশেহারা হয়ে পড়েছেন স্বামী অপূর্ব পাল।

Releated Posts

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

সংখ্যার সমীকরণে অনিশ্চয়তা, বর্ষাকালীন অধিবেশনের কার্যসূচী থেকে বাদ সীমা পুনর্নির্ধারণ ও নারী সংরক্ষণ বিল

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ১৬ জুলাই : সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্র সরকার…

ByBySandeep Biswas Jul 16, 2026

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top