News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি, গয়না ও গ্যাস সিলিন্ডার উধাও
Image

উদয়পুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি, গয়না ও গ্যাস সিলিন্ডার উধাও

আগরতলা, ২৭ মার্চ: উদয়পুরের গোকুলপুর এলাকায় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল হানা দিয়ে দুটি সিলিন্ডার এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, অবসরপ্রাপ্ত শরীর শিক্ষা শিক্ষক সুন্দর পালের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। গতকাল রাতে সুন্দর পাল ও তাঁর স্ত্রী বাসন্তী পূজা উপলক্ষে উদয়পুরের সোনামুড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে এসে তাঁরা দেখতে পান দরজা ও জানালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে ঢুকে আরও চাঞ্চল্যকর চিত্র সামনে আসে। রান্নাঘরে রাখা দুটি গ্যাস সিলিন্ডার উধাও। ঠাকুরঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পাশাপাশি আলমারির দরজা খোলা এবং আলমারিতে থাকা বেশ কিছু স্বর্ণালঙ্কারও চুরি গেছে বলে অভিযোগ।

ঘটনার পরই রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top