News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রণক্ষেত্র মঙ্গলখালী: খালেদ আহমেদ হত্যার প্রতিবাদে উত্তাল জনতা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ
Image

রণক্ষেত্র মঙ্গলখালী: খালেদ আহমেদ হত্যার প্রতিবাদে উত্তাল জনতা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

ধর্মনগর, ২৬ মার্চ : উত্তর ত্রিপুরার মঙ্গলখালী মঙ্গলবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। খালেদ আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা একসময় আইন নিজেদের হাতে তুলে নিয়ে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দু’ঘণ্টা ধরে মঙ্গলখালী বড় মসজিদের সামনে পথ অবরোধ চলে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, গগনবিদারী স্লোগান এবং স্বজনহারা পরিবারের আর্তনাদে থমথমে হয়ে ওঠে গোটা এলাকা। অবরোধের জেরে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারীদের অভিযোগ, ঘটনার পর একাধিক দিন কেটে গেলেও পুলিশ এখনও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের আশ্বাসে ক্ষোভ না মিটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত জনতার একাংশ অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় জুবেদ আহমেদ, সাদ্দাম হুসেইন এবং সাব্বির হুসেইনের তিনটি বসতবাড়ি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল দপ্তরের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ বিশাল পুলিশ বাহিনী। তাঁদের হস্তক্ষেপ ও আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত শনিবার পবিত্র ঈদের দিন ধারালো অস্ত্র দিয়ে দুই ভাই খালেদ আহমেদ ও জুনেদ আহমেদের উপর নৃশংস হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে জেলা হাসপাতালে এবং পরে শিলচরে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেদ আহমেদের মৃত্যু হয়, আর জীবন-মৃত্যুর সঙ্কটে লড়ছেন জুনেদ আহমেদ।

এই ঘটনায় একাধিক ব্যক্তির নাম সামনে এলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ চরমে উঠেছে। এলাকাবাসীর স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্ফোরক রূপ নেবে। মঙ্গলখালীর পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর, প্রশাসনের দ্রুত পদক্ষেপই নির্ধারণ করবে পরিস্থিতির ভবিষ্যৎ দিক।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top