News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন তিপ্রা মথার উৎপল দেববর্মা
Image

তেলিয়ামুড়ায় শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন তিপ্রা মথার উৎপল দেববর্মা

আগরতলা, ২৫ মার্চ: আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি জনপদে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তুঙ্গে উঠছে। এই আবহেই সোমবার ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্র থেকে তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী উৎপল দেববর্মা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন।

চাকমাঘাট এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এ দিন এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ঢাক-ঢোল ও স্লোগানে মুখর পরিবেশে প্রার্থীকে নিয়ে মিছিলটি তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরে মিছিলটি মহকুমা শাসকের দফতরে পৌঁছালে, নির্ধারিত নিয়ম মেনে উৎপল দেববর্মা তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উৎপল দেববর্মা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এলাকার মানুষের পূর্ণ সমর্থন তাঁর পাশে রয়েছে। উন্নয়নই তাঁর নির্বাচনী লড়াইয়ের মূল ইস্যু বলেও তিনি উল্লেখ করেন। জয়ের ব্যাপারে আশাবাদী বলেই দাবি করেন তিনি।

এ দিন প্রার্থীর সমর্থনে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনের আগে এই শক্তি প্রদর্শন তেলিয়ামুড়া কেন্দ্রের লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Releated Posts

বাম নেতা তপন দাসের বাড়িতে হামলা, ছুটে গেলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৯ মে : নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হয়েছেন জিরানিয়ায় বাম নেতা তপন দাস। তাঁর বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk May 9, 2026

বর্তমান প্রজন্মকে রবীন্দ্রনাথের চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হতে হবে: শিল্পমন্ত্রী

আগরতলা, ৯ মে: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র কাননে প্রভাতী কবি প্রনাম অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের…

ByByNews Desk May 9, 2026

জমি জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

আগরতলা, ৯ মে: বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েত এলাকার মুসলিমপাড়ায় জোতের জমির উপর রাস্তা নির্মাণকে…

ByByNews Desk May 9, 2026

অটো থেকে চুরি হওয়া ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার দুই

আগরতলা, ৯ মে : আগরতলার সরকার নার্সিংহোম সংলগ্ন এলাকা থেকে একটি অটো গাড়ি থেকে চুরি হওয়া প্রায় ২০…

ByByNews Desk May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top