News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইসবপুরে শর্ট সার্কিটে তিন পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই, লক্ষাধিক ক্ষতি
Image

ঊনকোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইসবপুরে শর্ট সার্কিটে তিন পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই, লক্ষাধিক ক্ষতি

কৈলাসহর, ২৫ মার্চ : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইসবপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বালুছড়া এলাকায় বুধবার দুপুর প্রায় ১২টা নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তিনটি পরিবারের মোট ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে সম্পূর্ণ বসতবাড়ি ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সযাতুল ইসলামের ঘরে আগুন লাগে। পরে দ্রুত সেই আগুন পাশের আরও দুটি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় নথি ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

এলাকাবাসীর দাবি, ঘটনায় আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় যুবক আনসার আলী জানান, এলাকার রাস্তা সরু হওয়ায় দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। ফলে দমকল পৌঁছানোর আগেই আগুনে সবকিছু পুড়ে যায়।

পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার কাছেও সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top