News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের বুকে রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ, চাঞ্চল্য
Image

শহরের বুকে রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ২৪ মার্চ: মহারাজগঞ্জ বাজার এলাকার লালমাটিয়া বিপনী বিতান থেকে রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের স্ত্রী দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মহারাজগঞ্জ বাজার এলাকার বিপণি বিতানের ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তি পশ্চিম প্রতাপগড় এলাকার বাসিন্দা কৃষ্ণ ভট্টাচার্য (৩৫)। পেশায় টাইলস মিস্ত্রী। কী কারণে এই খুন, কারা বা কারা এর সঙ্গে জড়িত—তা এখনও স্পষ্ট নয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার সহ তদন্তকারী টিম। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top