News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ পশ্চিম নোয়াগাঁওয়ের রানীবাজার ভূমিহীন কলোনির বাসিন্দারা
Image

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ পশ্চিম নোয়াগাঁওয়ের রানীবাজার ভূমিহীন কলোনির বাসিন্দারা

আগরতলা, ১৫ মার্চ : পোল্ট্রি ফার্ম থেকে বের হওয়া তীব্র দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন পশ্চিম নোয়াগাঁওয়ের রানীবাজার ভূমিহীন কলোনির বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম নোয়াগাঁওয়ের রানীবাজার ভূমিহীন কলোনি এলাকায় একটি মুরগির ফার্মকে কেন্দ্র করে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফার্ম থেকে নির্গত দুর্গন্ধে পুরো এলাকায় বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি অসংখ্য মাছির উপদ্রবে নিত্যদিনের জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে বহুবার খাদ্য দপ্তর এবং এসডিএমের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন সমস্যাটি আরও বাড়ছে।

এদিকে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, দ্রুত ওই পোল্ট্রি ফার্মটি বন্ধ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। অন্যথায় বাধ্য হয়ে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলেও সতর্ক করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top