News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা, বিএসএফের জালে বাংলাদেশি যুবক
Image

অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা, বিএসএফের জালে বাংলাদেশি যুবক

আগরতলা, ১১ মার্চ: জয়পুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের পথে এক বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ। পরবর্তী সময়ে ওই যুবককে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, লঙ্কামুড়া এলাকায় মোতায়েন বিএসএফের ৪২ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে টহলদারি চালানোর সময় দুই ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখেন। তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হন জওয়ানরা। ধৃতের নাম সাইমন মিয়া। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পরবর্তীতে ধৃত যুবককে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন জানান, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কীভাবে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

এই ঘটনাকে ঘিরে ত্রিপুরা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top