News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীতে রঙের উৎসব হোলিতে মাতলেন রাজ্যবাসী
Image

রাজধানীতে রঙের উৎসব হোলিতে মাতলেন রাজ্যবাসী

আগরতলা, ৪ মার্চ: রঙের উৎসব হোলি উপলক্ষে রাজধানী আগরতলা শহরজুড়ে আজ উৎসবের আমেজ। প্রতি বছরের ন্যায় এ বছরও শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নামে। বিশেষ করে ডিমসাগর এলাকায় সকাল থেকেই আবির ও রঙ নিয়ে ছোট-বড় সকলেই আনন্দে মেতে ওঠেন।

রাজধানীর ডিমসাগর এলাকায় দেখা যায়, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তরুণ-তরুণী থেকে শুরু করে প্রবীণরাও একে অপরকে রঙ মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। চারদিকে বাজতে থাকে উৎসবের গান, আর সেই সুরে সুর মিলিয়ে নাচে-গানে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। 

এদিকে হোলিকে কেন্দ্র করে রাজধানীর চিলড্রেনস পার্ক এলাকাতেও ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকে রঙ খেলায় অংশ নিতে ভিড় জমান বহু মানুষ। শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রঙ, আবির ও জলরঙের ছোঁয়ায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শান্তি ও সম্প্রীতির বার্তা বহনকারী এই উৎসব ঘিরে শহরবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সকল ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করে ভ্রাতৃত্ব ও মিলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। উৎসবকে কেন্দ্র করে রাজধানীর পরিবেশ ছিল সম্পূর্ণ আনন্দঘন ও রঙিন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top