News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে পলাতক ড্রাগস কারবারি গ্রেফতার
Image

সোনামুড়ায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে পলাতক ড্রাগস কারবারি গ্রেফতার

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানা ও ৮১ ব্যাটালিয়ন বিএসএফ। যৌথ অভিযানে এক পলাতক ড্রাগস কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল এসকফ কফসিরাপ এবং প্রায় ৬০০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলি ৩০টি নীল রঙের প্লাস্টিক প্যাকেটে সংরক্ষিত ছিল। এ ঘটনায় সেদিনই সোনামুড়া থানা-তে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়।

ঘটনার দিনই ইদ্রিস মিয়া ও তার স্ত্রী মনোয়ারা খাতুনকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তারা বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। তবে মূল অভিযুক্ত ওইদিন থেকেই পলাতক ছিলেন। তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তের একেবারে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় হওয়ায় দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজর এড়িয়ে ছিলেন বলে জানা গেছে।
অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩২)। তার বাড়ি ইউএনসি নগর, ফকিরাদুলা এলাকায়, সোনামুড়া থানাধীন।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একাধিক মাদক পাচারকারীর নাম উঠে এসেছে। প্রাপ্ত তথ্য যাচাই করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে পুলিশ ও বিএসএফের এই যৌথ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…

ByByReshmi Debnath Jun 11, 2026

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top