News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ট্রিপারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর, চাঞ্চল্য
Image

ট্রিপারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর, চাঞ্চল্য

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : ট্রিপারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাইসাইকেল আরোহীর। আজ সকালে ভাটি অভয়নগর এলাকায় ওই যান দূর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, এলাকাবাসী ঘাতক গাড়ি চালকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

জানা যায়, আজ সকালে ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা দীপক দেব সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ট্রিপার পিছন দিক থেকে এসে সাইকেলটিকে ধাক্কা মারে। ধাক্কার জোরে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে, স্থানীয়রা ঘাতক গাড়ির চালককে আটক করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

(updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ

বক্সনগর, ১২ এপ্রিল: স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রবিবার ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথের দয়ালপাড়ায়…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top