News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহিজলার এডিএমের কাছে বিএমএসের ডেপুটেশন, ১১ দফা দাবিপত্র পেশ
Image

সিপাহিজলার এডিএমের কাছে বিএমএসের ডেপুটেশন, ১১ দফা দাবিপত্র পেশ

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষার লক্ষ্যে ১১ দফা দাবিসনদ নিয়ে বুধবার দুপুরে বিএমএস-এর সিপাহিজলা জেলা কমিটি জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের কাছে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধিদল অতিরিক্ত জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে দাবিগুলি প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের আবেদন জানায়।

ডেপুটেশন চলাকালীন সংগঠনের পক্ষ থেকে দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সহ-সভাপতি সজল দেবনাথ বলেন, অবিলম্বে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। বর্তমান মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বোনাস প্রদান, ইপিএফের আওতায় ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে মাসিক ৭,৫০০ টাকা করা, সকল স্কিম কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি এবং ব্যাংকিং শিল্পে পাঁচ দিন কর্মসপ্তাহ চালু—এই দাবিগুলি দ্রুত কার্যকর করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অতি দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন। এদিনের ডেপুটেশনে সহ-সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজু দাস, সভাপতি জীবন ভৌমিক, প্রদেশ নেতৃত্ব বকুল দাস ও নুরুল আমিন মৈশানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেপুটেশনে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top