News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘কেরালা’ থেকে ‘কেরালম’: রাজ্যের নাম পরিবর্তনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Image

‘কেরালা’ থেকে ‘কেরালম’: রাজ্যের নাম পরিবর্তনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘কেরালা’ রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

মন্ত্রিসভার অনুমোদনের পর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬ বিলটি কেরালার রাজ্য বিধানসভায় মতামত জানানোর জন্য পাঠাবেন। রাজ্য বিধানসভার মতামত পাওয়ার পর কেন্দ্রীয় সরকার পরবর্তী পদক্ষেপ নেবে এবং রাষ্ট্রপতির সুপারিশ সাপেক্ষে বিলটি সংসদে উত্থাপন করা হবে।

কেরালা বিধানসভা ২০২৪ সালের ২৪ জুন সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করে রাজ্যের নাম ‘কেরালা’ থেকে ‘কেরালম’ করার আহ্বান জানায়।

প্রস্তাবে বলা হয়, “আমাদের রাজ্যের নাম মালয়ালম ভাষায় ‘কেরালম’। ১ নভেম্বর ১৯৫৬ সালে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির গঠন হয়। ১ নভেম্বরই কেরালা পিরাভি দিবস পালন করা হয়। জাতীয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মালয়ালমভাষী মানুষের জন্য ‘ঐক্যবদ্ধ কেরালা’ গঠনের দাবি জোরালো ছিল। কিন্তু সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম ‘কেরালা’ হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এই বিধানসভা সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাম পরিবর্তনের জন্য কেন্দ্রকে জরুরি পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছে।”

এরপর কেরালা সরকার সংবিধানের প্রথম তফসিল সংশোধন করে ‘কেরালা’-র পরিবর্তে ‘কেরালম’ নাম অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইন প্রণয়নের মাধ্যমে কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। তবে এ ধরনের বিল সংসদের কোনও কক্ষে উত্থাপনের আগে রাষ্ট্রপতির সুপারিশ আবশ্যক এবং সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় মতামতের জন্য বিলটি পাঠাতে হয়।

বিষয়টি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক পর্যালোচনা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরর অনুমোদনের পর খসড়া নোট আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক বিভাগ এবং আইন প্রণয়ন বিভাগে মতামতের জন্য পাঠানো হয়। উভয় বিভাগই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

সব প্রক্রিয়া সম্পন্ন হলে সংসদে কেরালা (নাম পরিবর্তন) বিল, ২০২৬ উত্থাপিত হবে এবং আইন পাশ হলে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম ‘কেরালম’ হিসেবে স্বীকৃতি পাবে।

Releated Posts

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top