News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে ত্রিপুরার ছাত্রী নির্যাতিত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম নেত্রীদের
Image

দিল্লিতে ত্রিপুরার ছাত্রী নির্যাতিত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম নেত্রীদের

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: দিল্লির গুরগাঁওয়ে পড়াশোনা করতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন ত্রিপুরার এক ছাত্রী। ওই ঘটনায় বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মহা নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে চেয়েছিল। তবে আগে থেকে আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত সাক্ষাৎ সম্ভব নয় বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে পোস্ট অফিসের মাধ্যমে মুখ্যমন্ত্রী ও পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে।

সংগঠনের নেত্রীরা জানান,দিল্লির গুরগাঁওয়ে পড়াশোনা করতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন ত্রিপুরার এক ছাত্রী। তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন অপরাধ রুখে দেওয়া কঠিন হবে। তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Releated Posts

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

জাঙ্গালিয়া সড়কে গাড়ি-বাইকের সংঘর্ষে আহত ১

বিশালগড়, ২৬ আগস্ট: বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক। ওই দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

আগরতলা পশ্চিম থানায় নেশাসক্ত যুবকের তাণ্ডব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৬ আগস্ট: আগরতলা পশ্চিম থানায় এক নেশাসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনাকে ঘিরে পুলিশের…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

দ্রব্যমূল্য বৃদ্ধি ও অটোচালকদের হয়রানির প্রতিবাদে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৬ আগস্ট: লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর চলমান হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত…

ByByTaniya Chakraborty Aug 26, 2026
Scroll to Top