News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারত-ভুটান সংসদীয় মৈত্রী দলের সভাপতি মনোনীত সাংসদ বিপ্লব কুমার দেব
Image

ভারত-ভুটান সংসদীয় মৈত্রী দলের সভাপতি মনোনীত সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: ১৮তম লোকসভার মেয়াদের জন্য ভারত-ভুটান সংসদীয় মৈত্রী দল গঠন করা হয়েছে। লোকসভার  স্পিকার এই দলের সভাপতি হিসেবে পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব-কে মনোনীত করেছেন।

লোকসভা সচিবালয় সূত্রে জানা গেছে, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই সংসদীয় মৈত্রী দল গঠন করা হয়েছে। ১৮তম লোকসভার পুরো সময়কাল জুড়ে এই দল কার্যকর থাকবে।

উল্লেখ্য, ভারত ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংসদীয় মৈত্রী গোষ্ঠীর মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে নিয়মিত মতবিনিময় ও পারস্পরিক সফরের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এই মনোনয়নের ফলে আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে সাংসদের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে বলেও রাজনৈতিক মহলের অভিমত।

মোট ১১ জন সদস্য নিয়ে এই দল গঠন করা হয়েছে।  যার সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে সাংসদ বিপ্লব কুমার দেবকে। এছাড়াও থাকছেন,  কলাবেন মোহনভাই ডেলকার, সাংসদ (লোকসভা), উমেশনাথ বাল্যোগি, সাংসদ (রাজ্যসভা), রাজাভাউ পরাগ প্রকাশ ওয়াজে, সাংসদ (লোকসভা), অজেন্দ্র সিং লোধি, সাংসদ (লোকসভা), ডা. কিরসান নামদেও, সাংসদ (লোকসভা), লুম্বারাম চৌধুরী, সাংসদ (লোকসভা), ভারত সিং কুশওয়াহ, সাংসদ (লোকসভা)
রাজাথি আলিয়াস সালমা, সাংসদ (রাজ্যসভা), এ ডি সিং, সাংসদ (রাজ্যসভা), উদয়নরাজে ভোঁসলে, সাংসদ (লোকসভা)।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top