News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কের নারকেল কুঞ্জ টি-জংশনে অবরোধ, ভোর থেকে যান চলাচল বন্ধ
Image

গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কের নারকেল কুঞ্জ টি-জংশনে অবরোধ, ভোর থেকে যান চলাচল বন্ধ

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কের নারকেল কুঞ্জ টি-জংশনে শনিবার ভোর প্রায় ৩টা থেকে স্থানীয় বাসিন্দাদের ডাকা সড়ক অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, এলাকায় হিমঘর স্থাপনসহ একাধিক দাবিকে সামনে রেখে স্থানীয়রা রাস্তায় নেমেছেন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় সড়কের দু’পাশে অসংখ্য ছোট-বড় যানবাহন আটকে পড়ে। এতে নিত্যযাত্রীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা এই আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাদের দাবি মেনে না নিলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।

Releated Posts

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজীব ভট্টাচার্যের

নয়াদিল্লি, ২৭ জুলাই: আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাক্ষাৎকালে ত্রিপুরার বর্তমান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top