News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সর্বস্বান্ত জুমিয়া পরিবার, অল্পের জন্য প্রাণে রক্ষা দম্পতির
Image

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সর্বস্বান্ত জুমিয়া পরিবার, অল্পের জন্য প্রাণে রক্ষা দম্পতির

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঞ্চনপুর মহকুমার জমারাইপাড়ায়। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে অল্পের জন্য প্রাণে রক্ষা পান গৃহকর্তা কল্পজয় রিয়াং ও তাঁর স্ত্রী। তবে আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় তাঁদের বসতঘর ও সর্বস্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ঘরের ভেতর ধোঁয়ার গন্ধ পেয়ে ঘুম ভাঙে কল্পজয় রিয়াংয়ের। চোখ খুলতেই তিনি দেখতে পান ঘরের একাংশে আগুন দাউদাউ করে জ্বলছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত স্ত্রীকে জাগিয়ে তোলেন এবং কোনোরকমে প্রাণ বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পড়নের পোশাক ছাড়া ঘরের কোনও জিনিসপত্রই আর রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ঘরে মজুত থাকা ধান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্রসহ যাবতীয় সম্পত্তি সম্পূর্ণরূপে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা কার্যত ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কাঞ্চনপুর অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জুমিয়া পরিবারটি কার্যত সর্বস্বান্ত হয়ে পড়ে।

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, চুলোর আগুন বা অন্য কোনও কারণ—সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে, আকস্মিক এই বিপর্যয়ে পরিবারটি গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। মাথা গোঁজার ঠাঁই ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে বর্তমানে তারা চরম অনিশ্চয়তার মুখে। এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনের দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top