News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নথিপত্র ও সামগ্রী তছনছ
Image

বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, নথিপত্র ও সামগ্রী তছনছ

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: বিলোনিয়ার বড়পাথরী এলাকায় অবস্থিত বিলোনিয়া বড়পাথরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাতের আঁধারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চোরের দল স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ও সামগ্রী তছনছ করে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে চোরেরা প্রথমে স্কুল ভবনের তিনটি কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পর্যায়ক্রমে মোট সাতটি কক্ষের দরজা ভেঙে ফেলা হয়। প্রতিটি কক্ষে থাকা আলমারিগুলোকেও রেহাই দেয়নি দুষ্কৃতীরা। মোট ১৭টি আলমারির তালা ভেঙে কাগজপত্র ও অন্যান্য সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে দেয় তারা। ঠিক কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। স্কুল কর্তৃপক্ষ তালিকা তৈরি করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ। পাশাপাশি ফরেন্সিক দলও বিদ্যালয়ে এসে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

এই ঘটনাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা নিরাপত্তার বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top