News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সততার উজ্জ্বল দৃষ্টান্ত টাকাভর্তি মানিব্যাগ উদ্ধার করে থানায় জমা দিলেন অটোচালক
Image

সততার উজ্জ্বল দৃষ্টান্ত টাকাভর্তি মানিব্যাগ উদ্ধার করে থানায় জমা দিলেন অটোচালক

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: অসততার ভিড়ে এখনও যে সততা বেঁচে আছে, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক অটোচালক। আগরতলার রামনগর এলাকায় টাকাভর্তি একটি মানিব্যাগ উদ্ধার করে তা যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে সততার পরিচয় দিলেন অটোচালক গৌড় মালাকার।

ঘটনাটি ঘটে রামনগর ৫ ও ৭ নম্বর এলাকার মাঝামাঝি স্থানে। প্রতিদিনের মতোই তিনি যাত্রী পরিষেবা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ তার নজরে আসে একটি লেডিস মানিব্যাগ রাস্তার পাশে পড়ে রয়েছে। আশেপাশে কাউকে লক্ষ্য না করে তিনি সোজা চলে যান থানায়।

অন্য কেউ হলে হয়তো লোভে পড়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু আর্থিক অনটনের মধ্যেও সততার পথই বেছে নেন গৌড় মালাকার। তিনি সরাসরি রামনগর ফাঁড়ি-তে গিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকের হাতে মানিব্যাগটি তুলে দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপযুক্ত প্রমাণ যাচাই করে প্রকৃত মালিকের হাতে মানিব্যাগটি ফিরিয়ে দেওয়া হবে।

অটোচালকের এই মানবিকতা ও সততার জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারাও তার এই কাজের প্রশংসা করে বলেন, সমাজে এমন সৎ মানুষের উপস্থিতিই এখনও আশা জাগায়। বর্তমান সময়ে যখন প্রায়ই অসততা ও প্রতারণার খবর সামনে আসে, তখন গৌড় মালাকারের মতো সাধারণ মানুষের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুপ্রেরণার বার্তা বহন করে।

Releated Posts

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে ডেপুটেশন

আগরতলা, ৭ অক্টোবর : অতিসত্বর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির নিকট ডেপুটেশনে মিলিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top