News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক সুরক্ষায় উত্তর জেলাজুড়ে বিশেষ অভিযান, ধর্মনগরে এসপি’র নেতৃত্বে কড়া চেকিং
Image

সড়ক সুরক্ষায় উত্তর জেলাজুড়ে বিশেষ অভিযান, ধর্মনগরে এসপি’র নেতৃত্বে কড়া চেকিং

ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারী: সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে উত্তর জেলাজুড়ে শুরু হয়েছে সড়ক সুরক্ষা সংক্রান্ত বিশেষ অভিযান। জেলার সমস্ত থানা এলাকায় একযোগে যানবাহন চেকিং চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার ধর্মনগর শহরের রেলগেট এলাকায় জেলা পুলিশ সুপার অভিনাশ রাই–এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে মূলত দ্রুতগতির যান চলাচল, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং ট্রাফিক বিধি লঙ্ঘনের বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে নজরদারি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অসচেতনতা ও নিয়ম না মানার কারণে সড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সেই কারণেই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করার পাশাপাশি বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান চলাকালীন জেলা পুলিশ সুপার অভিনাশ রাই জানান, সড়কে চলাচলের সময় প্রত্যেক চালককে নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান বাধ্যতামূলক এবং ট্রাফিক আইন কঠোরভাবে মানতে হবে। তিনি বলেন, আইন মানলে শুধু জরিমানা এড়ানো নয়, নিজের ও অন্যের জীবনও সুরক্ষিত থাকে।

এদিনের অভিযানে জেলা পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক এবং টিএসআর বাহিনীর সদস্যরা। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের সড়ক সুরক্ষা অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top