News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসা রেল স্টেশনে ৩২ কেজি গাঁজা সহ পাঁচজন আটক
Image

আমবাসা রেল স্টেশনে ৩২ কেজি গাঁজা সহ পাঁচজন আটক

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাসা রেল স্টেশন এলাকা থেকে চার যুবক ও এক যুবতীকে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক করল আমবাসা থানা পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল রাতে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ এবং দুটি ট্রলি তল্লাশি চালিয়ে মোট ১৬টি প্যাকেটে প্রায় ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নিরুপম দত্ত, আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক, জানান যে গোপন তথ্যের ভিত্তিতেই এই সাফল্য মিলেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top