News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেট জনবিরোধী, নারীবিরোধী ও কর্পোরেটমুখী : নারী সমিতি
Image

কেন্দ্রীয় বাজেট জনবিরোধী, নারীবিরোধী ও কর্পোরেটমুখী : নারী সমিতি

আগরতলা, ৫ ফেব্রুয়ারী : ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট জনবিরোধী, নারীবিরোধী ও কর্পোরেটমুখী। এমনটাই অভিযোগ তুলে শহরের রাজপথে বিক্ষোভে সামিল হয়েছে ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিন মিছিল থেকে সকল অংশের জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারির শ্রমিক ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে এক বিক্ষোভ সভায় মিলিত হয়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে প্রশ্ন তোলেন কেন কেন্দ্রীয় বাজেটে মনরেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হলো না।

বিক্ষোভ সভায় এক নারী নেত্রী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষ, শ্রমিক ও নারীদের স্বার্থকে উপেক্ষা করে কর্পোরেট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করেছে। তাঁর দাবি, মনরেগার মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় গ্রামীণ দরিদ্র ও শ্রমজীবী মানুষ চরম সংকটের মুখে পড়বেন। তাই অতিসত্বর বাজেট প্রত্যাহার ও শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top