News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতি কল্যাণ দপ্তরে আচমকা পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা, কাজকর্মে সন্তোষ প্রকাশ
Image

জনজাতি কল্যাণ দপ্তরে আচমকা পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা, কাজকর্মে সন্তোষ প্রকাশ

আগরতলা, ৫ ফেব্রুয়ারী : আজ আচমকাই জনজাতি কল্যাণ দপ্তরে পরিদর্শনে যান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। কোনও পূর্বঘোষণা ছাড়াই দপ্তরে উপস্থিত হয়ে তিনি একে একে বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে দেখেন এবং সরেজমিনে দপ্তরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে দপ্তরের দৈনন্দিন কাজকর্ম, পরিষেবার মান এবং আধিকারিক ও কর্মীদের উপস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী। দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশও দেন, যাতে পরিষেবা আরও গতিশীল ও জনমুখী হয়।

পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি তাৎক্ষণিক বৈঠকে বসেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ওই বৈঠকে দপ্তরের কাজকর্ম আরও দ্রুত ও কার্যকর করা, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জনজাতি কল্যাণ দপ্তরের পরিষেবা সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়া এবং পরিষেবার মান উন্নত করতেই এই আচমকা পরিদর্শন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন চলবে বলেও তিনি আশ্বাস দেন।

এই আচমকা পরিদর্শন প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top