News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রীর দেহরক্ষীর গাড়ির ধাক্কায় প্রাক্তন প্রধানশিক্ষকের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া
Image

মন্ত্রীর দেহরক্ষীর গাড়ির ধাক্কায় প্রাক্তন প্রধানশিক্ষকের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ৩ ফেব্রুয়ারী: মন্ত্রীর দেহরক্ষীর গাড়ির ধাক্কায় প্রাক্তন প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আজ মৃত শিক্ষকের বাড়িতে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি এবং ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার দেহরক্ষীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিল পূর্ব লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা প্রাক্তন প্রধানশিক্ষক অমর চান চৌধুরী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দুর্ঘটনার বিষয়টি প্রশাসনের তরফ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, আজ তিনি স্বর্গীয় অমরচান চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন।

আজ পরিবারের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর তরফ থেকে তাৎক্ষণিকভাবে এক লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তিনি আশ্বাস দেন, এই বিষয়ে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রয়োজনে আরও সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top