News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের অর্থনীতিকে গতি দিতে তিন ‘কর্তব্য’ ঘোষণা করলেন নির্মলা সীতারামন
Image

দেশের অর্থনীতিকে গতি দিতে তিন ‘কর্তব্য’ ঘোষণা করলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা এবং দরিদ্র, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তিনটি ‘কর্তব্য’ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ পেশ করার সময় তিনি বলেন, সরকারের ‘সঙ্কল্প’ বাস্তবায়নের পথে এবং কর্তব্য ভবনে প্রথম বাজেট পেশ করার প্রেক্ষিতে এই তিনটি কর্তব্য আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

অর্থমন্ত্রীর কথায়, প্রথম কর্তব্য হল উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত ও স্থায়ী করা এবং বৈশ্বিক অস্থিরতার বিরুদ্ধে দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করা।

দ্বিতীয় কর্তব্য হিসেবে তিনি বলেন, সাধারণ মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা দেশের উন্নয়নের পথে সক্রিয় অংশীদার হতে পারেন।

তৃতীয় কর্তব্য প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শ অনুযায়ী প্রতিটি পরিবার, সমাজ, অঞ্চল ও খাতে প্রয়োজনীয় সম্পদের সহজলভ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকারের ‘রিফর্ম এক্সপ্রেস’ সঠিক পথেই এগোচ্ছে এবং এই গতি বজায় রেখেই দায়িত্ব পালনে সরকার এগিয়ে যাবে।

বাজেট ভাষণে অর্থমন্ত্রী ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ উদ্যোগের কথা জানান। এর মধ্যে রয়েছে কৌশলগত ও অগ্রগামী খাতে উৎপাদন বৃদ্ধি, পুরনো শিল্পক্ষেত্রের পুনরুজ্জীবন, শক্তিশালী এমএসএমই গড়ে তোলা, পরিকাঠামো উন্নয়নে জোর, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং শহরভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।

নতুন প্রযুক্তির প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ উৎপাদন ব্যবস্থাকে বদলে দিচ্ছে এবং একইসঙ্গে জল, শক্তি ও গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে উচ্চাকাঙ্ক্ষা ও অন্তর্ভুক্তির মধ্যে ভারসাম্য রেখে ‘বিকশিত ভারত’ গড়ার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে দেশ।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top