News Flash

Image

ধর্মনগরে বৃদ্ধ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

ধর্মনগর, ৩১ জানুয়ারি: ধর্মনগর দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের হাফলঙ গর্জনটিলা এলাকায় এক বৃদ্ধের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম মন বাহাদুর সোনার।

জানা গেছে, গত ২৭ তারিখ মঙ্গলবার মন বাহাদুর সোনার তাঁর বাড়ি থেকে শিবপুর কলোনিতে অবস্থিত গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তির ছেলে জয় বাহাদুর সোনার জানান, ঘটনার পর থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। পরিবারের পক্ষ থেকে মন বাহাদুর সোনারের সন্ধান পেতে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top