News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ দুর্ঘটনা কুমারঘাটে: মালবাহী লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু চার, আশঙ্কাজনক আরও দুই
Image

ভয়াবহ দুর্ঘটনা কুমারঘাটে: মালবাহী লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু চার, আশঙ্কাজনক আরও দুই

আগরতলা, ৩০ জানুয়ারি: কুমারঘাটের আসাম-আগরতলা জাতীয় সড়কের সিদংছড়া এলাকায় ভয়াবহ যানদূর্ঘটনা ঘটে। ওই এলাকায় লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালবাহী লরি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাতে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সাথে সাথে দমকলবাহিনী ও পুলিশকে খবর দিয়েছেন এলাকাবাসী। দমকলকর্মীরা আহতদের তৎক্ষণাত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজন চিকিৎসাধীন।

ওই দুর্ঘটনায় নিহতরা হলেন ভাস্কর গোস্বামী (৪৫), বাড়ি উত্তর পাবিয়াছড়া। তিনি অটোচালক। কাঞ্চনা চাকমা (৫৫), হরিশংকর দেবতাতা (৫২) এবং গরিমিলি চাকমা। ওই ঘটনায় আহতরা হলেন যাত্রাপথি চাকমা (৪২) এবং মায়ারানি দেবনাথ (৫৫)। তাঁদের কৈলাসহর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বহি:রাজ্যের শিলচরে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিচালক দুর্ঘটনার পরে পালিয়ে গেছেন। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top