News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক সুরক্ষা মাস উপলক্ষে ধর্মনগরে পরিবহন দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবির
Image

সড়ক সুরক্ষা মাস উপলক্ষে ধর্মনগরে পরিবহন দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবির

ধর্মনগর, ২৯ জানুয়ারি: সড়ক সুরক্ষা মাস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর দীঘলবাক এলাকায় অবস্থিত উত্তর জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আজ সকাল প্রায় ১১টা নাগাদ একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

এই স্বাস্থ্য শিবিরে রক্তদান শিবিরের পাশাপাশি এইচআইভি–এইডস স্ক্রিনিং টেস্ট ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ধর্মনগরের মোটর শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শ্রমিকদের পাশাপাশি পরিবহন দপ্তরের অফিস কর্মী ও চালকরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন।

রক্তদান শিবিরে মোট ২৫ জন রক্তদান করেন। এছাড়াও বহু চালক এইচআইভি–এইডস স্ক্রিনিং ও চক্ষু পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ বিষয়ে জেলা পরিবহন আধিকারিক এস্টার জংথে জানান, জানুয়ারি মাসকে সড়ক সুরক্ষা মাস হিসেবে পালন করা হয় এবং এই উপলক্ষে বিভিন্ন কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। এর মধ্যে রক্তদান ও স্বাস্থ্য শিবির অন্যতম।

পাশাপাশি যেসব চালক হেলমেট ব্যবহার করেন না, তাদের সচেতন করা হয় এবং প্রয়োজনে হেলমেট প্রদান করা হয়। বিভিন্ন বিদ্যালয়েও সড়ক সুরক্ষা বিষয়ক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি আরও জানান, শুধু জানুয়ারি মাসেই নয়, সারা বছর ধরেই সড়ক সুরক্ষা ও সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

Releated Posts

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক দপ্তরের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top