News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান, আতঙ্কে এলাকাবাসী, মহকুমা শাসকের নিকট দারস্থ ৪০টি পরিবার
Image

হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান, আতঙ্কে এলাকাবাসী, মহকুমা শাসকের নিকট দারস্থ ৪০টি পরিবার

আগরতলা, ২৭ জানুয়ারি: হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। কারণ, বাঁধ নির্মাণের কাজের জন্য তাদের বসতবাড়ি ভাঙা হচ্ছে বলে অভিযোগ। ফলে বাধ্য হয়েই প্রায় ৪০টি পরিবারের সদস্যরা মহকুমা শাসকের নিকট দারস্থ হয়েছেন।

আজ উত্তম সাহার নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল এসডিএম মানিকলাল দাসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রতিনিধি দলের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও হঠাৎ করে উচ্ছেদের নোটিসে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

পরবর্তী পর্যায়ে বিষয়টি সুষ্ঠু বিবেচনার জন্য জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে আলোচনার জন্য ডাকা হয়। নির্ধারিত সময়ে প্রতিনিধি দল ডিএম অফিসে উপস্থিত হয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনা শেষে প্রতিনিধি দল ডিএম অফিস থেকে বেরিয়ে আসেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, প্রশাসনের কাছে পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার দাবি জানানো হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও তারা জানান।

এদিকে, এলাকাবাসীরা দ্রুত স্থায়ী সমাধান ও নিরাপদ পুনর্বাসনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

Releated Posts

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top