News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে বিজেপি মণ্ডল সভাপতির ওপর হামলার প্রতিবাদে হিন্দু সমাজের থানা ঘেরাও
Image

কৈলাসহরে বিজেপি মণ্ডল সভাপতির ওপর হামলার প্রতিবাদে হিন্দু সমাজের থানা ঘেরাও

কৈলাসহর, ২৪ জানুয়ারি: কৈলাসহর বিজেপি মন্ডল সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে সরব হয়েছে হিন্দু সমাজ। ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হিন্দু সমাজ কৈলাসহর থানা ঘেরাও করেছে। পরবর্তী সময়ে হিন্দু সংগঠনের সদস্যরা কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করেন।

প্রসঙ্গত, গতকাল সরস্বতী পূজার বিকেলে কাতাল দীঘিরপার এলাকায় হঠাৎ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনায় আহত হন ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। এছাড়াও, হামলায় ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি। কাতাল দীঘিরপারে অবস্থিত শাসকদলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় এবং লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাহুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকারসহ বিশাল পুলিশ বাহিনী, এসআরপি এবং কেন্দ্রীয় বাহিনী।

ওই ঘটনার প্রতিবাদে আজ কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দু সমাজ।
………

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top