News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বীর শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের স্মৃতিতে মূর্তি স্থাপন
Image

ধর্মনগরে বীর শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের স্মৃতিতে মূর্তি স্থাপন

ধর্মনগর, ২৪ জানুয়ারি: সিআরপিএফের ১৪০ নং ব্যাটালিয়নের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় আপনজন ক্লাবের পাশে বীর শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের স্মৃতিতে একটি মূর্তি স্থাপন করা হয়। এক সংক্ষিপ্ত অথচ মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মূর্তিটির উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, শহীদ শম্ভু রায় সিআরপিএফের ২১০ কোবরা ব্যাটালিয়নের একজন সাহসী জওয়ান ছিলেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি সিআরপিএফ কোবরা বাহিনীতে যোগ দেন। দীর্ঘদিন মাওবাদী দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় এক অভিযানে গিয়ে তিনি বীরত্বের সঙ্গে শহীদ হন। তাঁর জন্ম ১৮ জুন ১৯৯০ সালে এবং তিনি শহীদ হন ৩ এপ্রিল ২০২১ সালে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, সিআরপিএফ-এর ডিআইজি ইতেন্দ্র কুমার রাজপুত, ১৪০ নং সিআরপিএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুন্না সিং সহ সিআরপিএফের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও জওয়ানরা।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ শম্ভু রায়ের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাঁর সাহস, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Releated Posts

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top