News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন
Image

প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন

আগরতলা, ২৩ জানুয়ারি: আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সাহস ও দৃঢ়তার মাধ্যমে দেশজুড়ে স্বাধীনতার চেতনাকে প্রজ্জ্বলিতকারী দূরদর্শী নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়েেছে।

এদিন তিনি আরও বলেন, দেশ এখন সংকটজনক পরিস্থিতি মধ্যে যাচ্ছে। একজন দেশপ্রেমিক হিসেবে এই সংকটজনক পরিস্থিতিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণাকে পাথেয় করে এগিয়ে যেতে হবে।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top